সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

দেশের সব বাহিনীকেই সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সব বাহিনীকেই সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বিভাগে আমরা দেখেছি তারা মিছিল-মিটিংয়ের মতো দুই-একটা কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের মনে হয়েছে, তারা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে। এ বিবেচনায় আমাদের সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার (২২ জুন) সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সেনাসদস্য মোতায়েনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতা এড়াতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রামে ইন এইড টু সিভিল পাওয়ারে সেনা মোতায়েন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে যেকোনো রকমের অপতৎপরতা এড্রেস করা যায়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো হয়েছে। তবে ১১ দল আইনশৃঙ্খলা নিয়ে যা বলেছে, তা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। বিরোধী দলের সভা সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। সরকার নিজের অবস্থানে ঠিক থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর