সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

রাজধানীতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল দ্রত কার্যকরের তাগিদ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬, ৫:০২ অপরাহ্ন

রাজধানী ঢাকায় সয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল দ্রত কার্যকরের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (২৪ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিগনালিং সিস্টেম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

তিনি জানান, ধাপে ধাপে রাজধানীতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল কার্যকর করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী যে টার্গেট দিয়েছিলেন, তার দুই তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট একভাগের কাজ ঈদের পরে বাস্তবায়ন করা হবে। ২২ জায়গায় এই ব্যবস্থা চালু হবে।

ডিএসসিসি প্রশাসক জানান, অটো সিগনাল চলে আসলে যানজট কমবে। যানজট কমাতে জনগণের সহযোগিতায় রিকশা ব্যবস্থাপনায় আনতে হবে। হকারের বিষয়ে কিছু কাজ হয়েছে। ঈদের পরে আবারও এ বিষয়ে কাজ শুরু হলে যানজট সহনীয় হবে।

তিনি বলেন, রাজধানীর সড়ক ব্যবহার না করে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতে গাবতলী থেকে পোস্তা সড়ক ব্যবহার উপযোগী করতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঈদের পরে সড়কটি পরিদর্শন  করতে পারেন সরকারপ্রধান।

আবদুস সালাম আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা পশুর হাট এবং কোরবানিকেন্দ্রিক বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার হবে। সে লক্ষ্যে কাজ করছে সিটি করপোরেশন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর