শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন আসিফ মাহমুদ: প্রতিমন্ত্রী শাহে আলম নগরবাসীর সেবা নিশ্চিতে রাজউকের কর্মকর্তাদের দলগতভাবে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ত্রিশালে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৩ শিশুর মৃত্যু বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফ ‘মর্মাহত ও স্তম্ভিত’ হজ পালনে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান ইভি গাড়ি পরিদর্শন ও গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নগরবাসীর সেবা নিশ্চিতে রাজউকের কর্মকর্তাদের দলগতভাবে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউক-এর কর্মকর্তাদের দলগতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। 

আজ শনিবার রাজধানীর রাজউক অডিটোরিয়ামে রাজউক-এর উন্নয়ন নিয়ন্ত্রণ উইং-এর সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সকল কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

আজকের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন— রাজউক-এর সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ বশিরুল হক ভূইয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজউক-এর কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য ও মতামত মনোযোগ সহকারে শুনেন।

আহম্মদ সোহেল মনজুর এ সময় রাজউক-এর কর্মকর্তাদের কর্মক্ষেত্রের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

রাজউক-এর উন্নয়ন নিয়ন্ত্রণ উইং মূলত রাজধানী উন্নয়ন এলাকার পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই উইং ভবন নির্মাণ, জমির ব্যবহার ও নগর পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

উন্নয়ন নিয়ন্ত্রণ উইং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ভবনের নকশা পরীক্ষা ও অনুমোদন প্রদান, মাস্টার প্ল্যান ও ড্যাপ অনুযায়ী ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড অনুসরণ যাচাইকরণ, অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে।

এই উইং থেকে ভবনের উচ্চতা, সেটব্যাক ও ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) তদারকি ও নির্মাণ শেষে ভবন ব্যবহারের উপযোগিতা যাচাই করে অকুপেন্সি সার্টিফিকেট প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর