বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সেপটিক ট্যাংক ছাড়া নতুন বাড়ি নির্মাণে অনুমতি নয়-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

সেপটিক ট্যাংক না থাকলে ঢাকায় নতুন বাড়ি নির্মাণ করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ।

তিনি বলেন, পুরনো বাড়ির জন্য ছয় মাসের মধ্যে সেপটিক ট্যাংক বসানোর সময় দেওয়া হয়েছে।

আজ রোববার (১৭ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব  কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, গুলশান, বনানীসহ ঢাকার লেকগুলোকে পরিষ্কার রাখার জন্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। স্বল্প, দীর্ঘ এবং মধ্য মেয়াদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে লেকের পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনের জন্য।

তিনি বলেন, লেকের মধ্যে স্যোয়ারেজ লাইন বন্ধ করা, লেকগুলোর সংযোগ এক করে দেওয়াসহ কমিটি ছয় মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখাবে।

তিনি আরও বলেন, আসছে ডেংগু মৌসুমে ঢাকাকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ডেংগু মশা উৎপাদন বন্ধ করতে সচেতনে এলাকা ভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে কাজ করার নির্দেশও দিয়েছেন প্রতিমন্ত্রী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর