বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জনগণের আস্থা ফেরাতে সততার সঙ্গে পুলিশকে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

দেশের জনগণের কাছে পুলিশের আস্থা ফেরাতে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের কল্যাণে তাদের মনোবল বাড়ানোসহ ইতোমধ্যেই বিভিন্ন বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার। 

এছাড়া খেলার মাঠ, হাসপাতাল, বাহিনীর দক্ষতা বৃদ্ধিসহ নানা প্রস্তাবনাকে সরকার গুরুত্ব সহকারে দেখছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজ সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশকে আরও জনপ্রিয় ও জনসম্পৃক্ত বাহিনী হিসেবে গড়ে তোলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

তিনি আরও বলেন, সাইবার অপরাধ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পুলিশের কাঠামোগত উন্নয়ন,  যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম বৃদ্ধি করা প্রয়োজন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর