মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব তৈরি করতে হলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

আজ রোববার (১০ মে) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইডিবির ৪৫তম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুজন বাংলাদেশিকে হত্যায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না বাংলাদেশ। ভারতের রাজ্যসভার নির্বাচন হয়েছে সেখানে, ক্ষমতার পালাবদল হয়েছে, তবে দিল্লিকে ঢাকার সঙ্গে সুসম্পর্ক রাখতে হলে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

এ সময় বাংলাদেশের যতটুকু সম্পদ আছে তার সঠিক ব্যবহার এবং সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিষ্ঠা এবং সততার সাথে বাস্তবায়ন করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আহ্বান জানান রুহুল কবির রিজভী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর