সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলছে তীব্র স্থলযুদ্ধ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে মুক্তি নেই: তথ্যমন্ত্রী স্বপন হাম উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু সংসদ সদস্য ফজলুর রহমানের বিস্ফোরক মন্তব্য সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি ভুমিধস জয়ের পথে, বড় পরাজয়ের মুখে তৃণমূল! ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতলেন টাইগার নাহিদ ‘আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির নিজস্ব প্রশাসনিক সিদ্ধান্ত’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি; বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

পুলিশের নতুন পোশাক মানানসই নয়, শার্ট আগের মতই প্যান্ট থাকবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের নতুন পোশাক মানানসই নয়, তাই আগের পোশাকেই ফিরছে পুলিশ। তিনি বলেন, শার্ট আগের মতোই থাকবে—মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারাদেশে নীল। প্যান্ট থাকবে খাকি রঙের।

আজ সোমবার (০৪ মে) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  গত ৫ আগস্টের পর বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী আদালতের মাধ্যমে জামিন পেয়েছে, এ বিষয়ে সরকারের কিছু করার নেই। তবে এসব ব্যক্তি সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, অন্তর্বর্তী সরকার এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। জনগণকে স্বস্তি দিতে কাজ করছে সরকার, যদিও এর জন্য কিছুটা সময় লাগতে পারে।

এছাড়া সম্প্রতি যেসব পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তা নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলে তিনি জানান। এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও তিনি জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর