বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস

বিমান বাহিনী প্রধান ফেনী জেলার দুর্গাপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন  শনিবার  ফেনী জেলার দুর্গাপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। 
পরিদর্শন কালে তিনি ফেনী জেলার দুর্গাপুর এবং তৎসংলগ্ন এলাকায় বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এছাড়াও, ঢাকা বি এ এফ শাহীন কলেজের শিক্ষার্থীদের  পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী  বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ারভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী বন্যা দুর্গত এলাকায় অব্যাহত ভাবে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এছাড়াও বিমান বাহিনী কর্তৃক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় তিনি উদ্ধার, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
পরিদর্শনকালে  বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর