শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ফ্যামিলি কার্ড নিয়ে বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

 প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড নিয়ে  বলেছেন, আমরা ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবো। এটা পর্যায়ক্রমে দিবো। একেবারে দেওয়া সম্ভব না। প্রতিটা পরিবারের ডাটা সংগ্রহ করে দেবো। ধীরে ধীরে বাজেট তৈরি করবো এবং কার্ডের সংখ্যা বাড়াবো। আমরা যেসব হিসাব-নিকাশ করেছি তাতে বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই। 

আজ বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে ফ্যামিলি কার্ড নিয়ে হাসনাত আব্দুল্লাহর করা প্রশ্নের পর উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা যে ফ্যামিলি কার্ডের কথা জনগণের কাছে বলেছিলাম। সেটি মানুষ গ্রহণ করেছে।

এরপর হাসনাতকে তিনি বলেন, আপনি নিজেও সাক্ষী। আপনার নির্বাচনী এলাকায় মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন, সরকার যখন দেওয়া শুরু করবে আপনি চেষ্টা করবেন তাদের ফ্যামিলি কার্ড সরবরাহ করার জন্য।

এসময় প্রধানমন্ত্রীর এ কথা শুনে হাসি আটকে রাখতে পারেননি প্রশ্নকর্তা হাসনাত আব্দুল্লাহ।

পরে প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড একরকমের বিনিয়োগ। নতুন করে টাকা ছাপিয়ে এ কার্ড দেওয়া হচ্ছে না। এর মাধ্যমে অর্থনীতি আরও সচল হবে এবং আমাদের হিসাব বলছে মূল্যস্ফীতি বরঞ্চ কমবে বাড়বে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর