রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

জ্বালানি সমস্যা সমাধানে ১০ সদস্যের বিশেষ কমিটি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

দেশের চলমান জ্বালানি সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে ত্রয়োদশ জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে এ কমিটি প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সভাপতি করে গঠিত এ কমিটিতে প্রতিমন্ত্রীসহ সরকারি দলের পাঁচজন ও বিরোধী দলের পাঁচজন সংসদ সদস্য থাকবেন।

সরকারি দলের ৫ সদস্য হলেন- ইকবাল হাসান মাহমুদ টুকু, অনিন্দ্য ইসলাম অমিত, এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল হোসেন শান্ত এবং মিয়া নুরুদ্দিন অপু।

বিরোধী দল দ্রুত নাম জমা দেবে বলে সংসদে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সংসদে গতকাল বুধবার (২২ এপ্রিল) দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে আলোচনার জন্য একটি ‘যৌথ কমিটি’ গঠনে প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা।

আজ এই প্রস্তাবে সাড়া দিয়ে সরকারি দল কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন ডা. শফিকুর রহমান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর