রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেবে সরকার : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল ২৭ এপ্রিল যশোরে এবং ২ মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি হবে হাইকোর্টের বিচারকাজ মহিলা বিষয়ক অধিদপ্তরে নতুন ডিজি শায়লা বর্ণবাদী আচরণের প্রতিবাদ করে উল্টো হলুদ কার্ড দেখলেন হামজা এক মাসে দ্বিতীয়বার দাম বাড়ল এলপিজি গ্যাসের দূরপাল্লার বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ

চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব নিয়ে চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

আজ রোববার ( ১৯ এপ্রিল) রাতে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর একদিন পর একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীনে যাবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফর করছে। প্রতিনিধিদলের প্রধান হিসেবে বেইজিংয়ে গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধিদলটি।

ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সফরগুলোকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক সংহতি এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারের এক কর্মকর্তা জানান, নতুন সরকারের সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহী চীন। বিএনপি সরকার গঠনের পর এটিই তাদের প্রথম রাজনৈতিক সফর। রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভূরাজনৈতিক দিক থেকেও এ সফরের গুরুত্ব রয়েছে। সামনে আরও কয়েকটি সফর হতে পারে বলেও আভাস দেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর