বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে : ডিএসসিসি প্রশাসক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন,  ঢাকা সিটি করপোরেশনে যেকোনো ব্যবসা যদি আপনি করেন, সিটি করপোরেশনের অনুমতি লাগবে। একটা ভেন্ডর যে হবে বা ফুটপাতে বসে যে ব্যবসা করবে তাকেও একটা আইন-শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এজন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব। ফটো আইডি ঝুলিয়ে রাখতে হবে তার গলায়। সে যে ব্যবসার মালামাল রাখবে এখানে, সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে। 

তিনি বলেন, আমরা সময় নিচ্ছি ১ মাস। ১ সপ্তাহের মধ্যে পুলিশ জরিপ করছে কারা ঢাকায় ব্যবসা করতে পারবে আর কারা পারবে না। আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এ ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। এ ব্যাপারে যদি সবাই সবকিছু নিয়ে আন্দোলন করি তাহলেতো হবে না। তাহলে দায়িত্বটা আমরা কিভাবে পালন করবো। কাজেই নাগরিক দায়িত্বটা সবার।

আজ বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

এর আগে মো. আবদুস সালাম আরও বলেন, মানুষের দেহের মুখমন্ডলটা সবাই পরিষ্কার রাখার চেষ্টা করে, সবাই সুন্দর রাখার চেষ্টা করে। বাংলাদেশের রাজধানী ঢাকা হলো আমার মুখমন্ডল। যদি এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি তাহলেতো আমার নিজের কাছেও খারাপ লাগবে। এই বিষয়টাতে আমি সবার সহযোগিতা চাই। কোনোভাবেই সিটি করপোরেশন বা পুলিশের একার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। ঢাকা মহানগরীর নাগরিক সব সুবিধা তখনই পাওয়া সম্ভব হবে যখন জনগণ এবং সিটি করপোরেশন ফিফটি ফিফটি কাজ করবে।

তিনি বলেন, ঢামেকের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে; তবে তা যেন রক্ষা করা যায়, তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

রাজপথে কেউ কিছু ফেলব না; এই শপথ নিতে হবে প্রতিটি নাগরিককে, তাহলেই ঢাকা শহরকে পরিষ্কার রাখা সম্ভব বলেও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি আরও বলেন, চিকুনগুনিয়া, ডেঙ্গু আসার আগেই সবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর