বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গেই কাজ চালিয়ে যাবে ভারত: জয়শঙ্কর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নির্ণয় এবং অনুসরণ করার চেষ্টা করবেন তারা।ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে। সেখানে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবে।

শুক্রবার এসব বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

দিল্লিতে রাষ্ট্রদূত রাজিব সিকরির নতুন বই প্রকাশ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই আমাদের সম্পর্ক ভালো খারাপের মধ্যে দিয়ে গিয়েছে এবং এটি স্বাভাবিক, আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব।

তিনি বলেন, কিন্তু আমাদের এও স্বীকার করতে হবে, সেখানে রাজনৈতিক নানা পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। স্পষ্টতই এখানে আমাদের পারস্পারিক স্বার্থ দেখতে হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর