বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পুলিশে ৬ কর্মকর্তার বড় রদবদল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন নিয়ে বিরোধীদলীয় নেতার পোস্ট চট্টগ্রাম বন্দরে এসেছে অকটেন ও ফার্নেস তেলবাহী দুই জাহাজ ময়মনসিংহে পাম্প থেকে ৫৮ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার বিএনপি সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটেছে: জামায়াতের সেক্রেটারি জেনারেল আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল সংসদে পাস সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল সংসদে পাস আগের আইনেই ফিরছে মানবাধিকার কমিশন হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ চলাকালে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন অনিয়ম ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করা হবে।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর