বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস

সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে  ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশকে আইনে পরিণত করা হলো, যা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা প্রদান করবে।

আজ বুধবার ( ৮ এপ্রিল) বিলটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে উত্থাপন ও পাসের প্রস্তাব করেন এবং কণ্ঠভোটে তা পাস হয়, যদিও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) এর বিরোধিতা করেন।

নতুন এই আইনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য একটি পূর্ণাঙ্গ আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

বিল অনুযায়ী, অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে দায়ের করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা, অভিযোগ বা আইনি কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়া অনুসারে প্রত্যাহার করা হবে।

এছাড়াও, অংশগ্রহণকারীদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা বা অভিযোগ দায়ের আইনত নিষিদ্ধ করা হয়েছে।
সরকারি কৌঁসুলি বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা অংশগ্রহণকারীদের সনদের ভিত্তিতে আদালতে মামলা খারিজের আবেদন করবেন। আবেদন পাওয়ার পর আদালত তাৎক্ষণিকভাবে কার্যক্রম স্থগিত করে আসামিকে অব্যাহতি বা খালাস দেবেন।

তবে, যদি কোনো অংশগ্রহণকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ থাকে, সে ক্ষেত্রে বিষয়টি তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনে পাঠানো হবে।

বিলটি নিয়ে উত্থাপিত সমালোচনা প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি জাতীয় দাবি এবং ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতিশ্রুতির বাস্তবায়ন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর