বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়লেন এনসিপি নেতা মুজাহিদুল একলাফে এলপি গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ৩৮৭ টাকা সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে আছে : শিল্পমন্ত্রী মুক্তাদির সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনা করছে সরকার: বিদ্যুৎমন্ত্রী টুকু ফুটপাতে ব্যবসা করতে দেওয়া হবে না, ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে: ডিএনসিসি প্রশাসক শফিকুল ইলিয়াস আলী হত্যার বিচার চাইলেন দুলু গণভোট, গুম ও পুলিশ সংক্রান্তসহ ১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ ‘৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব’— এমপি আমির হামজাকে নাম প্রকাশে আইনি নোটিশ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে আছে : শিল্পমন্ত্রী মুক্তাদির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:২০ অপরাহ্ন

দেশের সরকারি মালিকানাধীন ৩১টি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে লোকসানে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয় এবং শুরুতেই প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর ৫টি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর ১৪টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর ১২টি প্রতিষ্ঠান লোকসানে রয়েছে।

অন্যদিকে দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে বর্তমানে ১৫টি চিনিকল রয়েছে, যার মধ্যে ৬টির মাড়াই কার্যক্রম স্থগিত রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর