শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

জ্বালানি সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি বাড়ানোসহ ৮ দফা পদক্ষেপ নিয়ে ভাবছে সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। জ্বালানি সরবরাহে ঘাটতি ও ব্যয় বৃদ্ধি সামাল দিতে সরকার সাশ্রয়ী নানা পদক্ষেপ বিবেচনা করছে। এর অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়টি ও ঘরে বসে কাজ করার বিষয়টি  আলোচনায় এসেছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার অন্তত আটটি পদক্ষেপ বিবেচনা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটিতে অতিরিক্ত একদিন যোগ করা অথবা সরকারি কর্মকর্তাদের সপ্তাহে দুদিন ঘরে বসে কাজের সুযোগ দেওয়া।

এছাড়া অফিসের কাজ দ্রুত শুরু করা কিংবা দৈনিক কাজের সময় কমিয়ে আনার প্রস্তাবও আলোচনায় রয়েছে। বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর চিন্তাভাবনা করছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালু রেখে অন্তত তিন দিন অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে এ ধরনের ব্যবস্থার পক্ষে জনমতও পাওয়া গেছে।

মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের পর এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর