বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহী নেপাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহ দেখিয়েছে নেপাল। আঞ্চলিক যোগযোগ, বাণিজ্য ও পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চাওয়ার প্রেক্ষাপটে এ আগ্রহ প্রকাশ করে দেশটি

আজ রোববার ( ২৯ মার্চ) বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)-এর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাক্ষাতে উভয় পক্ষই বাংলাদেশের সঙ্গে নেপালের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুতারোপ করে।

এ সময় নেপালের রাষ্ট্রদূত তাদের বিমান ও পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চান। পাশাপাশি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করেন।

প্রস্তাবিত পরিকল্পনাটিকে আঞ্চলিক বিমান যোগাযোগ বাড়ানোর একটি কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে নেপাল, ভুটান ও ভারতের কিছু এলাকার সরাসরি যোগাযোগ সহজ হবে।
এছাড়াও আকাশপথে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং পর্যটক বাড়াতে ঢাকা-কাঠমাণ্ডু রুটে ভাড়া নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর