বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী ৬ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

প্রতারণার অভিযোগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২৯ মার্চ) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৩ মার্চ রাজধানীর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তখন মানবপাচারের অভিযোগে একটি মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। সেই রিমান্ড শেষে আজ নতুন করে প্রতারণা মামলায় তাকে আবারও রিমান্ডে নেওয়া হলো।

ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ এদিকে মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আইনি লড়াইয়ের পরিধি আরও বিস্তৃত হচ্ছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল আবেদনটি আমলে নিয়ে আগামী ৭ এপ্রিল তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর