শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান প্রচারে প্রবাসী আইনজীবী ও সাংবাদিকের সপ্তাহব্যাপী কর্মসূচি যুক্তরাষ্ট্রের ১৭ ঘাঁটি গুড়িয়ে দিল ইরান একাত্তরকে সবার আগে সম্মান করব, তারপর সবকিছু: স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ঘণ্টায় ৬ বার ভূমিকম্প পাকিস্তানে গাইবান্ধায় থানায় হামলার ঘটনায় জামায়াত নেতা মিজান গ্রেপ্তার অতীতে শহীদ জিয়াউর রহমানের অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে: তারেক রহমান অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মানতে হবেঃ আইজিপি আবাসিক ভবনের নিচে ২৫ হাজার লিটার তেলের ট্যাংক ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মানতে হবেঃ আইজিপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মানতে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

তিনি বলেন, আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এট ঠিক না। এতে আমাদের সকলের ক্ষতি হয়।

আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আরএমপি সদর দপ্তরে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, পুলিশসহ অনেক লোক মারা গেছে। আইন অনুযায়ী প্রত্যেকটা ঘটনার, যা হওয়ার তাই হবে।

আলী হোসেন ফকির বলেন, আমাদের সমাজে প্রচুর শিক্ষিত বেকার। অন্যদিকে দেশের বাইরে টাকা পাচার হওয়ায় ব্যাংকগুলোর খারাপ অবস্থা। তরুণরা মাদক ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। পুলিশের অবস্থান হলো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই মধ্যে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংকটের কারণে জ্বালানি তেল কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, দুই-একটা পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে তা একটু বাড়তি ধরে বিক্রি করে খুব বেশি লাভ হয় না। এ ক্ষেত্রে আমাদের নৈতিক চিন্তা ভাবনা উন্নত করতে হবে।

তিনি বলেন, ঢাকাসহ সকল বিভাগীয় শহর স্মার্ট ও সেফ সিটিতে রূপান্তর করতে পুলিশের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে। সেগুলোর প্রক্রিয়া চলছে।

জামিনের পর আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি বলেছেন, তদন্তাধীন ব্যাপারে তিনি কোনো কথা বলবেন না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর