শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ঈদে পরিবার পরিজনদের সাথে আনন্দঘন সময় পার করে আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীর বাসিন্দারা। ঈদের তৃতীয় দিন থেকেই নদীপথে ঢাকায় ফেরার চাপ বাড়তে দেখা গেছে।

আজ সোমবার (২৩ মার্চ) ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন লঞ্চে করে ঢাকায় ফিরতে থাকেন যাত্রীরা।

এবার ছুটি তুলনামূলক দীর্ঘ হওয়ায় ফেরা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন কর্মজীবী মানুষরা। পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পেরে সন্তুষ্ট তারা। জীবিকার প্রয়োজনে আবার রাজধানীতে ফিরলেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রা শেষ করতে পেরে স্বস্তি প্রকাশ করেন অনেকেই।

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। কেউ কেউ ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে এখন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে গ্রামের পথে রওনা হচ্ছেন। ঈদের আগের ভিড় এড়াতে অনেকেই ইচ্ছাকৃতভাবে পরে যাত্রা করছেন বলে জানিয়েছেন।

নদীপথে যাত্রী চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা-মুখী ও গ্রামমুখী যাত্রীদের সমন্বয়ে সদরঘাট এলাকায় এখনো উৎসব-পরবর্তী ব্যস্ততা বিরাজ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর