সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

জ্বালানি ব্যয় মেটাতে ২০০ কোটি ডলার ঋণ নিচ্ছে বাংলাদেশ সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৩০ অপরাহ্ন

আসন্ন গ্রীষ্ম মৌসুমে জ্বালানি আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশ প্রায় ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার ঋণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত ঋণের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর চলমান কর্মসূচি থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার (১৩০ কোটি) এবং এশীয় উন্নয়ন ব্যাংক থেকে প্রায় ৭০০ মিলিয়ন ডলার পাওয়ার আশা করা হচ্ছে। সরকার জুনের মধ্যে বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে এই অর্থ সংগ্রহ করতে চায়।

অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, দাতা সংস্থাগুলোর সঙ্গে তুলনামূলক কম সুদের হারে ঋণ পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে এডিবির সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আইএমএফ থেকেও অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, এই ঋণ পাওয়া গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকবে এবং জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট এড়ানো সম্ভব হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর