বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

২ ট্রেনের শিডিউল বিপর্যয়, পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে : রেলপথ প্রতিমন্ত্রী হাবিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে একতা ও নীলসাগর এই দুটি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে দেশের প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি বলেন, সবগুলো না, দুটি ট্রেন। একতা এবং নীলসাগর। এতে পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট স্টেশন মাস্টার এবং ট্রেনটির দুই লোকোমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, আপাতত আমাদের ট্রেন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। রেলের মাঠ পর্যায় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন। সবাই মাঠে সক্রিয় আছেন।

দুই ট্রেনের বিলম্বে যাত্রীসেবায় কিছুটা বিঘ্ন ঘটেছে উল্লেখ করে হাবিব বলেন, পরিস্থিতি সরেজমিনে দেখতে তিনি স্টেশনে এসেছেন।

আমি সেটা পরিদর্শন করতে এখানে এসেছি। আমি আসার এক ঘণ্টা আগেও আপনারা নিশ্চয় জানতেন না আমি এখানে আসব বলেন তিনি।

রেলপথ প্রতিমন্ত্রী জানান, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পরও সার্বিকভাবে রেল চলাচল এখন স্বাভাবিক রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর