বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেঃডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

বস্তুনিষ্ঠ বুলেটিন ও সঠিক তথ্য পরিবেশনের ক্ষেত্রে সংসদ গ্রন্থাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আজ সোমবার (১৬ মার্চ) জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার লাইব্রেরি কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

ডেপুটি স্পিকার গ্রন্থাগারের বিভিন্ন শাখা ঘুরে দেখেন। তিনি দৈনিক নিউজ ক্লিপিং, দেশি-বিদেশি পত্র-পত্রিকা, জার্নাল, সংসদীয় বিতর্ক এবং ব্রিটিশ সংসদীয় বিতর্ক ‘হ্যানসার্ট’ সংরক্ষণে গ্রন্থাগারের কার্যকারিতা নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ সদস্যদের আইন প্রণয়ন ও সংসদীয় কাজে সহায়তার জন্য তথ্যের ভাণ্ডার হিসেবে এই গ্রন্থাগারকে আরও সমৃদ্ধ করতে হবে। বিশেষ করে সরকারি গেজেট ও ডিএলআর (ঢাকা ল রিপোর্ট) ধারাবাহিকভাবে সংরক্ষণ করা জরুরি।

তিনি গ্রন্থাগারের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও শাখার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সংসদ সদস্যদের অংশগ্রহণে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ডেপুটি স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর