শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

দিনাজপুর থেকে একযোগে সারাদেশে ৫৩ এলাকায় খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোলের বলরামপুর সাহাপাড়া থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৫৩ এলাকায় একযোগে খাল খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে। তিনি ১২ দশমিক ২ কিলোমিটার খাল পুনঃখনন মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

দিনাজপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াসহ জনপ্রতিনিধিরা একাধিকবার ওই এলাকা পরিদর্শন করেছেন।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড উপবিভাগ-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী মাহাতাব আলী বলেন, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচী উদ্বোধনের মাধ্যমে সারাদেশে খাল খনন ও পুন:খনন কর্মসূচি শুরু হবে।

এ ব্যাপারে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এর মাধ্যমে খালের নাব্যতা বাড়বে, পানি নিস্কাশন সহজ হবে, পানি ধরে রেখে শুকনো মৌসুমে সেই পানি ব্যবহার করা যাবে। খালে মাছ চাষ, হাঁস পালন, খালের দুই পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপন করা হবে। এতে পাড়গুলো টেকসই হবে, পরিবেশও রক্ষা পাবে।

অপরদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর