বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১:২৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিঁয়াজো কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহফুজ আলম।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ নিয়োগ প্রদান করা হয় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ।
মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে  স্নাতক ও স্নাতকউত্তর ডিগ্রি লাভ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর