শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সংসদে আলোচনার মাধ্যমেই জাতীয় সংকট সমাধান করতে চায় সরকারঃ চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদকে একটি কার্যকর ও প্রাণবন্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানিয়েছেন, সংসদের ভেতরে আলোচনার মাধ্যমেই দেশের বিদ্যমান সব সমস্যার সমাধান করতে চায় সরকার।

আজ বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে তিনি সংসদ সদস্যদের আচরণ ও সংসদীয় কার্যক্রম নিয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

চিফ হুইপ বলেন, আমাদের প্রধান লক্ষ্য দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা। আমরা চাই বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা পালন করুক। তাদের যেকোনো যৌক্তিক সমালোচনা ও সহযোগিতাকে আমরা সবসময় স্বাগত জানাব। একটি শক্তিশালী গণতন্ত্র চর্চায় বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে তিনি মন্তব্য করেন।

প্রথম অধিবেশনেই জরুরি ভিত্তিতে বেশ কিছু সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে বলে জানান নুরুল ইসলাম মনি। বিশেষ করে বিভিন্ন অর্ডিন্যান্স বা অধ্যাদেশ পাসের জন্য প্রয়োজনীয় কমিটিগুলো দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে।
সংসদ উপনেতা ও স্পিকার নিয়োগের বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ জানান, সংসদ উপনেতা কে হবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংসদ নেতা (প্রধানমন্ত্রী) এ বিষয়ে পরবর্তী নির্দেশনা দেবেন।এছাড়া ডেপুটি স্পিকার পদের জন্য বিরোধী দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা নাম পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর