রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা ইরানে ৬৬৬৮ বেসামরিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান দলের একাংশ ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী ৮০ হাজার নারীসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল সংসদের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের সভাপতি বরকতউল্লা বুলু

ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

রাজধানীতে ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে  পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৬ মার্চ) রাতে রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।

সায়েন্সল্যাবে দুর্ঘটনায় নিহতরা হলেন— গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন ও তার ২১ বছরের মেয়ে তৃষা। এছাড়া তেজগাঁওয়ে দুর্ঘটনায় নিহতরা হলেন— সিএনজি অটোরিকশাচালক মো. আলিম (৬৫) ও যাত্রী মো. হারুনুর রহমান (৩২)।

জানা যায়, সাজু আহমেদ তার মেয়ে তৃষাকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বেরিয়েছিলেন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে শুক্রবার রাত ৯টার দিকে সায়েন্সল্যাব মোড়ে দ্রুতগতির বালুবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাজু আহমেদ সুমন মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তৃষাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, একই রাতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তার মোড়ে আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. হারুনুর রহমান ও এক অটোরিকশাচালক। হারুনুর রহমানও পরিবার নিয়ে ঈদের কেনাকাটা সেরে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।

সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক আলিম ও যাত্রী হারুনুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত হারুনুর রহমানের স্ত্রী ও তার বোন হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, মরদেহগুলো বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর