বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আশাবাদী ঢাকা-দিল্লি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। 

আজ বৃহস্পতিবার ( ৫ মার্চ) রাজধানীতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার এক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় হাইকমিশনার আজ সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করা হয়।

দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।

উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর