বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শুধু পোশাক বদলালে মানসিকতার পরিবর্তন হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন

আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার।

আজ বুধবার (৪ মার্চ) সকালে ডিএমপি সদর দফতর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু পোশাক বদলালে মানসিকতার পরিবর্তন হয় না। তাই এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের মূল লক্ষ্য। খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।

তিনি বলেন,অতীতের মতো তাবেদারি নয় পুলিশকে জনবান্ধন পুলিশে পরিণত করা হবে। এছাড়া, যানজট কমাতে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করা হবে।

মন্ত্রী বলেন, যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের আইনের আওতায় আনা হবে।

জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, এটি জনগণের সরকার আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করতে হবে। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না; পুলিশ আইনের গতিতেই চলবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না  এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল।

রাজধানীর যানজট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত গাড়ি নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিন্তা করতে বলা হয়েছে। এছাড়া হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর