বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রধান বিরোধী দল হিসেবে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

রাজনৈতিক সমঝোতার স্মারক ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতি সম্মান জানিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার প্রস্তাব দিয়েছে সরকার।

আজ সোমবার ( ২ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদকে একটি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে বাস্তবায়ন করতে চায় সরকার। সেই সদিচ্ছা থেকেই প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এবং সাক্ষাতের মাধ্যমে এই অফার দেওয়া হয়েছে, যাতে তারা তাদের মধ্য থেকে একজনকে ডেপুটি স্পিকার হিসেবে ঠিক করেন। সরকারের পরিকল্পনা হলো, স্পিকার নির্বাচনের দিনই যেন একই সঙ্গে ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন।

সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে, সংসদীয় রীতি অনুযায়ী সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদই নিজেদের অধীনে রাখতে পারত। কিন্তু জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি রক্ষা এবং রাজনৈতিক গুড উইল প্রদর্শনের অংশ হিসেবেই বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উচ্চকক্ষ গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে বর্তমানে আলাপ-আলোচনা চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর