বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাবিতে পতাকা উত্তোলন দিবস উদযাপন আজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আজ সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে পতাকা উত্তোলন দিবস। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে আলোচনা ও স্মরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং ট্রেজারার অনুষ্ঠানে অংশ নেবেন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব। তিনি ঐতিহাসিক ২ মার্চের তাৎপর্য ও স্বাধীনতা আন্দোলনে পতাকা উত্তোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে দিবসটি উদযাপনের লক্ষ্যে ক্যাম্পাসে ইতোমধ্যে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর