সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

দ্বিতীয় দফায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
উপরে বাম দিক থেকে- লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান ও মেজর জেনারেল হোসেন আল মোরশেদ। নিচে বাম দিক থেকে- মেজর জেনারেল এমডি হাকিমুজ্জামান, মেজর জেনারেল এমডি নাসিম পারভেজ এবং মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

বাংলাদেশ সেনাবাহিনীতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা শীর্ষ পর্যায়ের রদবদল হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর থেকে পাওয়া তথ্যমতে এমনটা জানা যায়।

সূত্র জানায়, রদবদলের অংশ হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে নতুন কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে এনডিসির নতুন কমান্ড্যান্ট হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়েজুর রহমান, যিনি এর আগে কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদকে সেনা সদর দপ্তরের নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) নতুন কমান্ড্যান্ট করা হয়েছে।

এমআইএসটির বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আরও রদবদলের অংশ হিসেবে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার সাবেক প্রধান মেজর জেনারেল মুহাম্মদ মোস্তাগাউসুর রহমান খান নিয়মিত অবসর গ্রহণ করেছেন।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়।

ওইদিন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং ডিরেক্টর জেনারেল অব ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) পদে নতুন নিয়োগ দেওয়া হয়।

একই সঙ্গে যশোরের ৫৫ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনেও নতুন জিওসি নিয়োগ দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর