বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে এবং সেই প্রস্তুতি সরকার ও নির্বাচন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কী না, তা নির্ধারিত হবে জাতীয় সংসদে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ ৬টি সিটি করপোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর মন্ত্রী এসব বলেন।

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে এবং সেই প্রস্তুতি সরকার ও নির্বাচন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কী না, তা নির্ধারিত হবে জাতীয় সংসদে।

মির্জা ফখরুল বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে। দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি নির্বাচন হবে কি-না, সেটা সংসদে নির্ধারণ করা হবে।

রাজবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগরাজবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
মির্জা ফখরুল আরও বলেন, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই।

এসময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন বলেই তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে।

এদিন সকালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে সিটি করপোরেশনের প্রশাসকরা যোগদানপত্র জমা দেন।

নতুন প্রশাসকরা জানান, মশা, যানজট, রাস্তাঘাট মেরামতসহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনে অগ্রাধিকার নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর