শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। টেলিফোনে আলাপকালে দুই নেতা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

আলোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়েও কথা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর