সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার অফিস করবেন তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:০৫ অপরাহ্ন

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা।

তিনি জানান, আগামী শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা থেকে অফিস করবেন তিনি। এ সময় সংশ্লিষ্ট সবাইকে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন তিনি। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, যা বেশ প্রশংসিত হয়েছে। এদিন বৈঠকে মন্ত্রীদের বাহুল্য খরচ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর