বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে আয়োজিত মতবিনিময় সভায় বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন এবং পুলিশসহ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। আমাদের সবার লক্ষ্য একটাই, আর তা হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।’নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “বিকাশসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ ‘মানি ট্রানজেকশন’ হওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি।

এ ধরনের কার্যক্রম ঠেকাতে নজরদারি অনেক গুণ জোরদার করা হচ্ছে।”ভোটের দিন বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি নির্বাচনী এলাকায় কিছু দুর্বৃত্ত থাকতে পারে, যারা ব্যালট ছিনতাই, কারচুপি বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। এই ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। অপরাধের ধরন অনুযায়ী প্রয়োজনে তাৎক্ষণিক আটক অথবা মামলা—আইন অনুযায়ী যা প্রযোজ্য, সেই ব্যবস্থা নিতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর