বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ২:২৪ অপরাহ্ন

এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠনের পর এবার অপর ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক।

রোববার ( ২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকি সুশাসন নিশ্চিত করতে ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের লক্ষ্যে পরিচালকদের নিয়োগ প্রদান করছে।

নতুন নিয়োগ দেওয়া ব্যাংকটির উদ্যোক্তা শেয়ার হোল্ডার মেজর (অব.) ডা. মো. রেজাউল হককে এক নম্বর পরিচালক করে পাঁচ পরিচালককে নিয়োগ দেওয়া হয়। ডা. মো. রেজাউল হক ছাড়া অন্যরা স্বতন্ত্র পরিচালক।

স্বতন্ত্র পরিচালকরা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক  মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো: মোরশেদ আলম খন্দকার এবং চাটার্ড একাউন্টেন্ট মো. আনোয়ার হোসেন।

একই চিঠিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পূর্বের পর্ষদ বিলুপ্ত করে পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর