বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আনসার-ছাত্র সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঢামেকে সমন্বয়ক হাসনাত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১:১০ পূর্বাহ্ন

রাজধানীর আব্দুল গণি রোডের সচিবালয়ে সামনে আনসারদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ঢামেক হাসপাতালে পুলিশ জানিয়েছে, সচিবালয়ের সামনের ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনায় আনুমানিক ৩০ জন আহত হয়ে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।

এদিকে হাসপাতাল থেকে অপর একটি সূত্র জানায়, আহতদের মধ্যে ২২ জনের নাম জানা গেছে। তারা হলেন- রিয়াজ (২৫), শফিকুল (২৫), রাসেল (৩২), রায়হান (২৫), তনময় (২০), আ. কাদের (২৪), উজ্জ্বল (২৫), তাজিলুর রহমান (২৫), তুহিন (২৪), বিক্রম (২৫), তাসিন (২০), জাকির (২৫), আসিফ (২৪), শফিক শাহরিয়ার (২৫), রাকিব (২৩), রবিন (১৮), বকুল (২৮), মিনারুল (২৭), শাকিল (২১) ও সাইম শান্ত (২৩)। এছাড়া আনসার সদস্য খলিলুর রহমান (২৫) ও শিউলী (২৪)।

প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। এক পর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ। তারা সচিবালয়ে ৩ নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। তবে, তার কিছুক্ষণ পরেই আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এক পর্যায়ে টানা ১১ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখে আনসার সদস্যরা। এরপর ছাত্র-জনতার ও প্রশাসনের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সম্মিলিত প্রতিরোধের মুখে পালাতে শুরু করে আনসার সদস্যরা। প্রথমদিকে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন শিক্ষার্থীরা। এ ঘটনায় দু’একজন করে প্রায় ৩০ জন আহত হন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর