সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

এবারের সংসদ নির্বাচনে নারী প্রার্থী ৭৬ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ২:০৪ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৫ জন প্রার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

আর সবচেয়ে কম প্রার্থী রয়েছেন পিরোজপুর-১ আসনে মাত্র ২ জন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১,৯৮১ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন, নারী প্রার্থী ৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি।

তাদের প্রার্থীসংখ্যা ২৮৮ জন। নিবন্ধিত ৯টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে কি না— এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থী অন্তর্ভুক্ত হয়েছেন। আদালত যেভাবে সিদ্ধান্ত দেবেন, সেটির ওপরই বিষয়টি নির্ভর করছে।

তিনি আরো বলেন, আমার টেবিলে এখনো পর্যন্ত আদালতের নির্দেশনা রয়েছে। যদি আরো কিছু নির্দেশনা আসে, তাহলে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। প্রার্থীর অন্তর্ভুক্তি শেষ মুহূর্ত পর্যন্ত হতে পারে। আদালত তাদের বিবেচনায় যতটুকু নির্দেশ দেবেন, আমরা তা অনুসরণ করব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর