শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বন্যাকবলিত এলাকায় এখনো বিদ্যুৎহীন পৌনে ৮ লাখ মানুষ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৭:০২ অপরাহ্ন

ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বর্তমানে বিদ্যুৎহীন রয়েছেন প্রায় পৌনে আট লাখ মানুষ। 

শনিবার (২৪ আগস্ট) পর্যন্ত এ সংখ্যা ছিল ৯ লাখের কাছাকাছি। পরিস্থিতির উন্নতি হওয়ায় একদিনের মধ্যেই দুই লাখ গ্রাহক পুনরায় বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছেন।

আজ রোববার (২৫ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বন্যাকবলিত এলাকার মধ্যে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও ভোলা এলাকার মোট গ্রাহকের সংখ্যা ৪৮ লাখ ৮৪ হাজার ৩২১ জন। এর মধ্যে বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন সাত লাখ ৮০ হাজার ৭৪৫ জন গ্রাহক।

এসব এলাকার ১৬০টি উপকেন্দ্রের মধ্যে ১৪টি এবং ৮৮৪টি ১১ কেভি ফিডারের মধ্যে ১৩১টি ফিডার বন্ধ রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর