সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে ১জন নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১২:২০ অপরাহ্ন

রাজধানীতে ২ বাসের মাঝে চাপা পড়ে ইলিয়াস হোসেন (২৫) নামে এক বাস হেলপার নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ভিক্টর পরিবহণের হেলপার ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই সময় খদ্দার মার্কেটের সামনে দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন ইলিয়াস। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইলিয়াস হোসেন পটুয়াখালী জেলার কলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রশিদ সরকারের ছেলে।

নিহতের বোন রোকসানা বলেন, আমার ভাই ভিক্টর পরিবহণের হেলপার ছিল। সন্ধ্যার পর জানতে পারি, আজমেরী পরিবহণ ও ভিক্টর পরিবহণের বাসের মধ্যে চাপা পড়ে সে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন আমার ভাই মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় আজমেরী পরিবহণ ও সংশ্লিষ্ট চালক বর্তমানে পল্টন থানা পুলিশের হেফাজতে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, পল্টন এলাকা থেকে আহত অবস্থায় এক বাস হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন ১০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর