সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রোববার (১৮ জানুয়ারি) বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে। এ প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত জানান, তিনি শিগগিরই তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। পাশাপাশি চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করতে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার প্রতি তার সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য শুভকামনাও জানান।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ–চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যতেও সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর