বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা আজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১:১৭ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভার আয়োজন করেছে নাগরিক সমাজ। 

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এটি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে অধ্যাপক মাহবুব উল্লাহ এ তথ্য জানান।

এতে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে কঠোর নিয়মাবলী এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ।

এছাড়া বিদেশি মিশনের প্রতিনিধিরাও এই নাগরিক শোকসভায় অংশ নিবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শোক সভায় শুধু পেশাজীবী সমাজের আমন্ত্রিত ব্যক্তিরা বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলের কেউ বক্তব্য দিবেন না।

শোকসভায় অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে কোনো ধরনের সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা যাবে না। সবাইকে সাদাকালো পোশাক পরিধান করে আসার অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানের গেট খুলবে দুপুর ১২টায়। প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ৬ ব্যবহার করতে হবে এবং বের হতে হবে আসাদ গেট দিয়ে। গেট নম্বর ১ ও ১২ দিয়ে আগত অতিথিদের গাড়ি বাণিজ্য মেলার (পুরাতন) মাঠে পার্কিং করা হবে। এ ছাড়া গেট নম্বর ১২ (বকুলতলা গেট) দিয়ে কেবল পায়ে হেঁটে প্রবেশ করা যাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর