সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

বন্যাদুর্গতদের সহায়তায় ফায়ার সার্ভিসের ১০ লাখ টাকার চেক হস্তান্তর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩:১৭ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।  

আজ রোববার (২৫ আগস্ট) সকাল ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের কাছে চেকটি হস্তান্তর করেন।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সবার স্মরণে ও আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সমন্বয়ক সারজিস আলমের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তরের পর সংক্ষিপ্ত বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক মহান মুক্তিযুদ্ধসহ সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে আহত ও চিকিৎসাধীন সবার দ্রুত সুস্থতা কামনা করেন।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার বক্তব্যে বলেন, ‘দুর্যোগ-দুর্ঘটনার সময় মানুষের চরম সংকটে ও দেশের ক্রান্তিলগ্নে ফায়ারফাইটাররা নিজের পরিবার ও ব্যক্তিস্বার্থ ভুলে মানুষের পাশে ছুটে যান তাদের উদ্ধার করতে। আমরা বিগত সময়ে এ বাহিনীর বড় ধরনের কোনো দুর্নামের কথা শুনিনি। এজন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি; পাশাপাশি এর ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।

ফেনী ও নোয়াখালীতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ত্রাণ প্রেরণে ৩টি গাড়ি দিয়ে সহযোগিতা করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সমন্বয়ক সারজিস আলম।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকরাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও মাহিন সরকারসহ সহসমন্বয়ক জাহাঙ্গীর আলম ও আব্দুর রহমান উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর