বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:০১ অপরাহ্ন

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৮(ক) অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এতে যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এ উল্লিখিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদি সংবলিত জীবন-বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের ১ (এক) কপি ছবি আগামী ২৫ জানুয়ারি, ২০২৬ তারিখ, বিকেল ৫ ঘটিকার মধ্যে সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কক্ষ নং-৬২৮, ভবন নং-০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর ডাকযোগে/সরাসরি অথবা ই-মেইলে <e-mail: secretary@legislativediv.gov.bd> প্রেরণের জন্য নির্দেশক্রমে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

এর আগে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের শূন্য পদে নিয়োগের সুপারিশ করার জন্য আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে ছয় সদস্যের বাছাই কমিটি গঠন করে সরকার। গত মঙ্গলবার (১২ জানুয়ারি) এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি গেজেট জারি করে।

গেজেটে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ৭ ধারা অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শামনাজ হুদা; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী; জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মনোনীত বা তার প্রতিনিধি হিসেবে মানবাধিকার বিষয়ে প্রতিবেদন অভিজ্ঞতাসম্পন্ন একজন সাংবাদিক; এবং গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা।

নির্বাচন কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে আইন, বিচার ও সংসদ বিষয়ক বিভাগ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর