সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন

ভারত থেকে আমদানি করা ৫ হাজার টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিক এলাকায় নোঙর করে।

জানা গেছে, খালাস চাল নদীপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সরকারি খাদ্য গুদামে পাঠানো হবে। পুরো চাল খালাসে প্রায় ৪ থেকে ৫ দিন সময় লাগবে। এরপর জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।

এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার বলেন, বুধবার বিকেলে জাহাজটি থেকে চালের নমুনা সংগ্রহ করে মান পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা ও ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ল্যাব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহন কার্যক্রম শুরু হবে।
ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

তিনি বলেন, চালের নমুনা সংগ্রহ ও পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনা অঞ্চলের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এসকে মশিয়ার রহমান।

তিনি আরও বলেন, সরকারিভাবে (জি-টু-জি) চুক্তির আওতায় ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে মোট ৮ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে মোংলা বন্দর দিয়ে ২৫ হাজার টন চাল আমদানি সম্পন্ন হয়েছে।-কালবেলা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর