মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নাগরিকদের ইরান ছাড়তে বললো ভারত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার পর নিজেদের নাগরিকদের জন্য একই ধরনের সতর্কতা জারি করেছে ভারত। যুদ্ধের আশঙ্কায় নিজ নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে দিল্লী। 

আজ বুধবার(১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি বিবৃতিতে এই তথ্য জানায়। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, পরিবর্তনশীল পরিস্থিতির কারণে ভারতীয়দের ইরান ছাড়ার জন্য বলা হলো। এছাড়া দেশটিতে অবস্থানরত ভারতীয়দের উচ্চ সতর্কতা অবলম্বন এবং যেসব জায়গায় আন্দোলন বা বিক্ষোভ হচ্ছে সেসব জায়গা পরিহার করে চলাচল করতেও আহ্বান জানিয়েছে তারা।

এদিকে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদ থেকে কিছু সেনাসদস্যকে তড়িঘড়ি করে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে বুধবার সন্ধ্যার মধ্যেই নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তাকে অবস্থান পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও মার্কিন দূতাবাস একে কৌশলগত অবস্থান পরিবর্তন বলে দাবি করছে তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আগে এটিকে বড় ধরনের রণপ্রস্তুতির অংশ হিসেবে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া অর্থনৈতিক বিক্ষোভ এখন ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই আন্দোলনে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে কাতারের আল-উদেইদ ঘাঁটিতে ১০ হাজার সেনার অবস্থান থাকায় যেকোনো সংঘাতময় পরিস্থিতিতে এই ঘাঁটিটি ইরানের প্রধান লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।-সূত্র: আল জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর