শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ১:৪২ অপরাহ্ন

মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনের সদস্যদের ছোড়া গুলিতে আহত টেকনাফের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনানের (৯) অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অপারেশন করেও তার মাথার ভেতরে থাকা গুলি বের করা সম্ভব হয়নি।

গুলিতে আহত হুজাইফা আফনান সম্পর্কে গতকাল চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ বলেন, গুলি মেয়েটির মুখ দিয়ে ঢুকে ব্রেইনে চলে গেছে। গত রাতে অপারেশন থিয়েটারে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম দীর্ঘ সময় চেষ্টা করে। ঝুঁকি থাকায় গুলিটি বের করা সম্ভব হয়নি। গুলির অবস্থান মাথার পেছনের ব্রেইনের পাশেই। অপারেশন করতে গেলে পেছনের রক্ত-রগগুলো কাটা পড়তে পারে। তখন অতিরিক্ত রক্তক্ষরণে বিপদও হতে পারে। মাথায় চাপ কমার জন্য খুলিটি খুলে রাখা হয়েছে। লাইফ সাপোর্টে রাখা হয়েছে হুজাইফাকে।

হুজাইফার শারীরিক অবস্থার বিষয়ে তার চাচা শওকত গণমাধ্যমকে জানান, হুজাইফার অবস্থা ভালো নয়। মাথায় এখনো গুলি রয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, মাথার ভেতরে স্পর্শকাতর জায়গায় আছে গুলিটি। এখনো বের করার মতো পরিস্থিতি হয়নি। রবিবার রাতে মাথায় অপারেশন হয়েছে। তার মাথার খুলি আলাদা করে ফ্রিজে রাখা হয়েছে।

শওকত আলী জানান, রবিবার সকালে আমাদের বাড়িতে পিঠা বানানো হচ্ছিল। সাড়ে ৮টার দিকে নাস্তা করে হুজাইফাকে পানি আনতে বলি। পরে আমি ৯টার দিকে মাদ্রাসায় চলে যাই। আমাকে ফোন করে জানানো হয়, হুজাইফা গুলিবিদ্ধ হয়েছে।

তিনি বলেন, এরপর বাসায় গিয়ে তাকে নিয়ে কক্সবাজার হাসপাতালে যাই। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়। বিকাল ৪টার দিকে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর থেকে তার অবস্থার উন্নতি হয়নি।-বাংলাদেশ প্রতিদিন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর