বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপিল শুনানির চতুর্থ দিন আজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ চতুর্থ দিন।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আজ ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন।

এর আগে, প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আরও ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি। অপেক্ষমান রাখা হয়েছে চারটি।

শুনানিতে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি। আর দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর